মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুতে খাল থেকে শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন

news_img
কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা সোনাইছড়ি খাল থেকে  এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার ২৩ মার্চ সকাল ১০ টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের গর্জনিয়া পাড়া এলাকায় সোনাইছড়ি খাল থেকে ছায়া আক্তার (০৭) নামে এক শিশুকে উদ্ধার করে পুলিশ । সে ইউনিয়নের নাদের পাড়ার সিরাজুল ইসলামের মেয়ে।
রামু থানার এস আই আতিক শিশু উদ্ধার বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে বলে তিনি জানান।
এদিকে স্থানীয় আব্দুল করিম মেম্বার জানান, রোববার ২২ মার্চ দুপুরে মা মুন্নি বেগম ব্যাংকের কিস্তি টাকা দেওয়ার জন্য পাশ্ববর্তী গর্জনিয়া পাড়ায় পাঠায়। এরপর থেকে সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঝাখুঁজির একদিন পর  খবর পেয়ে পুলিশ স্থানীয় মানুষের সহযোগীতায় সোনাইছড়ি খাল থেকে উক্ত শিশু মৃতদেহটি উদ্ধার করে।

শেয়ার করুন