৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন


রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ এপ্রিল শনিবার সকালে ছাত্রছাত্রীদের কৃমি নাশক ঔষধ খাওয়ানোর মাধ্যমে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। তিনি বলেন, আমাদের সন্তানদের স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিশুকে বছরে অবশ্যই দুইবার কৃমি নাশক ট্যাবলেট খাওয়াতে হবে। কৃমি আমাদের দেহে পুষ্টিহীনতা ও রক্তস্বল্পতা সৃষ্টি করে। তাই এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলী, কক্সবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সারওয়ার মাহবুব, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাং নিকারুজ্জমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান। উপস্থিত ছিলেন কক্সবাজারের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উচাপ্রু মার্মা, প্রধান শিক্ষক সুমন বড়–য়া। সভাপতিত্ব করেন রামু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও রামু খিজারী বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মুসরাত জাহান মুন্নী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।