৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রামুতে কলেজ থেকে আসার পথে ছাত্রী অপহরণ

রামুতে মরিয়ম বেগম (২৩) নামে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। মরিয়ম বেগম রামু খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং ,ধুমকাটা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সৌদিয়া প্রবাসী সাহাব উদ্দিনের স্ত্রী।
সাহাব উদ্দিন জানান, বিয়ের পরে আমাদের দাম্পত্য জীবনে মোকরিমা জান্নাত (রিমা) নামে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আমি জীবিকার তাগিদে সৌদিআরব অবস্থান করি।কিন্তু আমার স্ত্রীর জীবন আরো সখোময় করার জন্য আমি বিয়ের পরেও লেখা পড়া বন্ধ করিনি। অপহৃত মরিয়ম বেগম নিয়মিত রামু কলেজে লেখা পড়া চালিয়ে যাচ্ছিল।গত ৫মে আনুমানিক তিনটার সময় কলেজ থেকে আসার পথে পূর্বপরিকল্পিত ভাবে ৫/৬ জন সন্ত্রাসীরা আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
জানাগেছে ,উখিয়া থানার পূর্ব হলদিয়া পালং,নলবনিয়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মরিচ্যা ফরিদ সওদাগরের ছোট ভাই মোহাম্মদ ছৈয়দ (৩০) আরো ৫/৬জন ভাড়াটিয়া নিয়ে মরিয়ম বেগমকে অপহরণ করে নিয়ে যায়।এদিকে সাহাবউদ্দিন বাংলাদেশে না থাকায় থানায় মামলা করতে বিলম্ব হয়। স্ত্রী অপহরণের খবর পেয়ে সাহাব উদ্দিন গত ১০ মে বাংলাদেশে এসে রামু থানায় একটি লিখিত অভিযোগ করে।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ছৈয়দের সাথে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের সূত্র ধরে পালিয়েছে। অনেকেই অপহরন নয় বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।