মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুতে ইয়াবাসহ তিন যুবক আটক

শেয়ার করুন

হাফিজুল ইসলাম চৌধুরী:  কক্সবাজারের রামুতে ১৫ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট পাচারকালে রোববার (৩ডিসেম্বর) বিকেলে তিন যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়ার আলী আকবরের ছেলে আবু সিদ্দিক (২৫), টেকনাফের মিনাবাজারের মৃত সিকান্দারের ছেলে কামাল হোসেন (২২) ও ডিককুল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাহাদুর মিয়া (২৭)।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারগামী স্পেশাল বাস থামিয়ে চালকের পেছনের সিটের টুলবক্স থেকে ১৫ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করে পাচারকারীদের আটক করা হয়। পরে  বাসটি জব্দ করে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন