মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

রামুতে ইউপি সদস্য সাইফুল ইসলাম গ্রেফতার

শেয়ার করুন

atok

কক্সবাজারের রামু উপজেলায় ইয়াবা ব্যবসায় জড়িত সাইফুল ইসলাম (৩৫) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামু-মরিচ্যা সড়কের বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাইফুল ইসলাম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কাইকিস্লু  বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ইউপি সদস্য সাইফুল ইসলাম তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

শেয়ার করুন