৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রামুতে ইউনিক বাস দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আহত ২৪

received_1841033036154929

কক্সবাজার-টট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা পানিরছড়ায় এলাকায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে চার যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২৪জন। রোববার দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভৈরব জেলার বাসিন্দা কাশেম (৪২) ও চকরিয়া উপজেলার পূর্বভেওলার মৃত কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০)। পেকুয়া উপজেলার টেটং ্ইউনিয়নের মো. শফিকের স্ত্রী রাজিয়া সুলতানা (২২) ও কুতুবদিয়ার উপজেলার লেমশিখালী ইউনিয়নের মৃত এবাদুল্লাহর পুত্র মো. ফারুক (২০)। নিহতদের মৃতদেহ মরদেহ কক্সবাজার সদর ও রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে জানিয়েছে চিকিৎসকেরা।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অাবুল কালাম অাজাদ জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সড়ক দেবে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা থাকা যাত্রীদের মধ্যে চারজন নিহত ও ২৪ জন মতো আহত হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। তারা যৌথভাবে চালানো দীর্ঘ ৫ ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে গাড়ির ভেতর থেকে যাত্রীদের উদ্ধার সক্ষম হয়। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।