
রামু উপজেলার নবীন আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ আব্দুশ শুক্কুরের মাতা ছমুদা খাতুন ইন্তেকাল করেছেন। বৃহষ্পতিবার ১৬ ফেব্রুয়ারী সকাল ৭টায় মধ্যম মেরংলোয়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া গ্রামের মরহুম ফারুক আহমদের সহধর্মীনি। বৃহষ্পতিবার বাদে আছর মধ্যম মেরংলোয়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মত্যুকালে তিনি ৭ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
রামু উপজেলার নবীন আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ আব্দুশ শুক্কুরের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ নেতৃবৃন্দ।
রামুতে আওয়ামীলীগ নেতা সৈয়দ মুহাম্মদ আব্দুশ শুক্কুরের মাতার ইন্তেকাল
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







