মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

রামুতে অসহায়দের মানবিক সহায়তা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’

শেয়ার করুন

খালেদ শহীদ, রামু

রামুতে বন্যা ও করোনায় বির্পযস্ত গ্রামীণ অসহায় মানুষকে মানবিক সহায়তা দিয়েছে, সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বুধবার (৪ আগস্ট) বেলা ১২টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের যোগাযোগ দূর্ভোগের জনপদ মনিরঝিল গ্রামে সুজন নেতৃবৃন্দরা অসহায় মানুষকে এই মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবান বিতরণ করেছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা ও রামু উপজেলার যৌথ উদ্যোগে ‘মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম বলেন, সুজন মানুষের কথা বলে। তাই বন্যা ও করোনায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে, অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি আমরা। রামুর যোগাযোগ দূর্ভোগের জনপদ মনিরঝিল ও কাউয়ারখোপের অসহায় মানুষের পাশে ক্ষুদ্র প্রয়াসে হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, কবি-প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনীরি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি ও জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর, নির্বাহী সদস্য ও কক্সবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রমজান আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলার সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, সহ-সভাপতি ও বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, সাধারণ সম্পাদক ও রামু মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামু ল্যাবেরটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম, নির্বাহী সদস্য সাংবাদিক খালেদ শহীদ, মেরিন ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিন, সাংবাদিক সোয়েব সাঈদ, মনিরঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ওসমান গণি প্রমুখ।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাধারণ মানুষের জন্যে কাজ করে। বর্তমানে বন্যায় ও করোনায় বিপর্যস্ত গ্রামের কেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই সময়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানবতার সেবায় এগিয়ে আসার চেষ্টা করেছে। সুজন সকল ভাল কাজের সাথে রয়েছে। সুজন নেতা সাংবাদিক মাহাবুবুর রহমান সমাজের বিত্তবান মানুষকে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পরিবার ও সমাজে করোনার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন