১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

রামুতে অসহায়দের পাশে অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চৌ:

দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী সমাজ সেবামূলক অরাজনৈতিক সংস্থা অগ্রযাত্রা। সংস্থাটির তহবিল থেকে করোনা সংকট মোকাবেলায় রামুর রশিদ নগর ইউনিয়নে অসহায়, কর্মহীন, অনাহারী ২০০ জন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতি পরিবারের জন্য ১ বক্স জীবন সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সভাপতি নীলিমা আক্তার চৌধুরী সাথে ছিলেন অগ্রযাত্রা সেচ্ছাসেবী টিম সমাজ ও গণমাধ্যম কর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দরা সামাজিক নিরাপত্তা বজায় রেখে খাবার সামগ্রী সংস্থা কতৃক বাছাইকৃত অসহায় মানুষের হাতে তুলে দেন।

অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চৌধুরী বলেন, আমি কাউকে খুশি কিংবা লোক দেখানোর জন্য আমরা মানুষকে সাহায্য করছি তা নয়, আমরা মূলত মহান আল্লাহর সন্তুষ্টি এবং যেকোনো সময় দূর্যোগ মোকাবেলার মানুষের জন্য সেবার উদ্দেশ্য এসব বিতরণ করছি। সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা, সমাজসেবামূলক ও নারী উন্নয়নমূলক অনেকগুলো কার্যক্রম পরিচালনার মাধ্যমে যেকোন দূর্যোগ মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সরকারের পাশাপাশি মানবকল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন ।

এরই ধারাবাহিকতায় অন্যান্য বারের ন্যায় এবারও বৈশ্বিক ও জাতীয় দূর্যোগ করোনা সংকট মোকাবেলায় বিভিন্ন ধাপে ধাপে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এর আগেও সচেতনমূলক লিফলেট, জীবাণু নাশক স্প্রে, সেনিটাইজার,সাবান, মাস্ক বিতরণ করা হয়েছিল বলেও জানান তিনি। তিনি ত্রাণ বিতরণ কার্যক্ষম অব্যাহত রাখবেন এবং আসন্ন ঈদুল আযাহার পূর্বে আরো ব্যাপক পরিসরে ত্রাণ কার্যক্রম চালানো হবে বলে জানান।

তিনি অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি স্বেচ্ছায় সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ারও আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।