১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামুতে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে: সেমিফাইনালে খেলবে ফতেখাঁরকুল ও ঈদগড় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক, রামু:
রামুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব-১৭) সেমিফাইনালে উত্তীর্ণ ফতেখাঁরকুল ও ঈদগড় ইউনিয়ন ফুটবল দল। গতকাল শনিবার (১৭ জুন) এ টুর্ণামেন্টের তৃতীয় দিনে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় ঈদগড় ইউনিয়ন ফুটবল দল ৩-১ গোলে খুনিয়াপালং ইউনিয়ন ফুটবল দলকে এবং বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত কোয়ার্টারের দ্বিতীয় খেলায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল ৩-০ গোলে কাউয়ারখোপ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে। খেলা পরিচালনায় ওমর ফারুক মাসুম ও মো. আলী হোসেন রেফারি, মিল্টন দত্ত ও কামরুল আহসান সোহেল সহকারি রেফারির দায়িত্ব পালন করেন।
অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক , কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সহ-সভাপতি কিশোর বড়ুয়া, কক্সবাজার সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক আহ্বায়ক তরুপ বড়ুয়া, যুগ্ম-সম্পাদক রুহুল আমীন রকি, আপ্যায়ন সম্পাদক প্রকাশ সিকদার,  রামু উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ সুকুমার বড়ুয়া বুলু, রামু ফুটবল ট্রেনিং সেন্টার পরিচালক সুপন বড়ুয়া শিপন, রামু ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাতা কফিল উদ্দীন প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে রামু বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ টুর্ণামেন্ট পরিচালনা করছে, রামু উপজেলা ক্রীড়া সংস্থা।
আজ রবিবার অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে সকাল ১০টায় ফতেখাঁরকুল ইউনিয়ন ফুটবল দল বনাম গর্জনিয়া ইউনিয়ন ফুটবল দল এবং বিকাল ৪টায় ঈদগড় ইউনিয়ন ফুটবল দল বনাম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ফুটবল দলের খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।