মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

রামু স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

শেয়ার করুন


রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসকে ঘিরে ব্যাপক কর্মসূচী পালন করা হয়।
এদিন রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রামু উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘খুশীর দিন, সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন’ ‘স্বাস্থ্যসেবার অধিকার, এ দিনটার অঙ্গিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম রাসেল, ডা. সাইদুল মোস্তাকিন, ডা. উম্মে হানি, পরিসংখ্যানবিদ পংকজ পাল, ফার্মাসিষ্ট সমর শর্মা, এ এইচ আই দুলাল বড়ুয়া, শফিউল আজম, স্বাস্থ্য সহকারী সুকুমার ধর প্রমুখ। সভায় রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ছড়াকার দর্পণ বড়ুয়া তাঁর রচিত ‘যুদ্ধে সজীব ১০০ মুজিব ছড়া’ গ্রন্থখানি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবদুল মন্নানকে উপহারস্বরুপ প্রদান করেন। সভাশেষে দেশ ও জাতির শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মৌলানা নুরুল আলম। পরে কেক কেটে আনন্দ উৎসবের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন