১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

রামু সেনানিবাসের এমপি চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ইয়াবা উদ্ধার 

নীতিশ বড়ুয়া, রামু:
রামু সেনানিবাসের এসএসডি এমপি চেক পোষ্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক মরিচ্যা থেকে রামুগামী একটি সিএনজি তল্লাসী করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় কক্সবাজারের রামু তেচ্ছিপুল এলাকার বাসিন্দা মৃত মোজাফরের ছেলে সিএনজি চালক নজি আলমকে আটক করে। শনিবার (২৭ জুন) পৌনে ৮ টার দিকে এ তল্লাশি চালানো হয়।
সেনানিবাস সূত্রে জানা যায়, রামু-মরিচ্যা রোডে গমনাগমনকারী সকল যানবাহন সমূহ সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিত ভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী সিএনজিতে তল্লাশি চালিয়ে মিলিটারী পুলিশ সদস্যরা উল্লেখিত সংখ্যক ইয়াবা  উদ্ধার করে।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামীকে আটককৃত সিএনজি ও ইয়াবাসহ রামু থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। উক্ত বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।