২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদযাপন

রামু সেনানিবাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা কর্মসূচি উদযাপন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে ক্ষণগণনা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসেও একটি মনোজ্ঞ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে রামু সেনানিবাসে কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্র/ছাত্রী ও বিএনসিসির সদস্যগণ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রধান অতিথি ক্ষণগণনা কর্মসূচি উপলক্ষে বিশেষভাবে নির্মিত একটি দৃষ্টিনন্দন ঘড়ির বাটন চেপে সেই মাহেন্দ্রক্ষণ গননার কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জিওসি তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টাও কান্ডারী মহান রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, আগামী ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও বাঙালি জাতির অহংকার আমাদের জাতির পিতার শততম জন্মদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন স্বপ্ন দেখেছেন একটি সুজলা, সুফলা ও সুখি বাংলাদেশের। এদেশের মাটি ও মানুষের জন্য এই মহান পুরুষ নিজের অন্তরে যে ভালোবাসা লালন করতেন সেই ভালোবাসাকে ধারণ করে, সেই মমতাকে শক্তিতে পরিণত করে আমরা এগিয়ে যাচ্ছি উন্নয়নের মহাসড়ক ধরে। জাতির পিতা আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে সরাসরি সম্প্রচারিত কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠান এলইডি স্ক্রীনের মাধ্যমে সরাসরি প্রদর্শিত হয়। এছাড়া অভ্যাগতদের সৌজন্যে দেশাত্মবোধক গান ও ডিসপ্লের আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।