১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রামু প্রেস ক্লাবের কমিটি গঠিত; নীতিশ বড়ুয়া সভাপতি, সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক


প্রেস বিজ্ঞপ্তি

রামু প্রেস ক্লাবের কমিটি পূণর্গঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে নীতিশ বড়ুয়া সভাপতি এবং সোয়েব সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহষ্পতিবার (১২ মে) বিকাল ৪ টায় রামু উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত রামু প্রেস ক্লাবের সভায় এ কমিটি গঠন করা হয়। এরপূর্বে সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে ১৬ জন কর্মরত সংবাদকর্মীকে রামু প্রেস ক্লাবের সাধারণ সদস্যপদ প্রদান করা হয়।

নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এসএম জাফর ও খালেদ হোসেন, টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য খালেদ শহীদ, এম আবদুল্লাহ আল মামুন ও জহির উদ্দিন খন্দকার।
রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, রামু প্রেসক্লাব কার্যকরী পরিষদ পূণর্গঠন ও সদস্য অর্ন্তভূক্তি সহ ক্লাবের সার্বিক উন্নয়নে আলোচনা সভা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, আহমদ ছৈয়দ ফরমান।
সভায় রামু প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- নীতিশ বড়ুয়া, এসএম জাফর, এম আবদুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, খালেদ হোসেন টাপু, হাসান তারেক মুকিম, আল মাহমুদ ভূট্টো, আবুল কাশেম, ওবাইদুল হক নোমান, মো. নাছির উদ্দিন, আবুল কাশেম সাগর, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, আহমদ ছৈয়দ ফরমান, মোহাম্মদ আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, শওকত ইসলাম, কফিল উদ্দিন, শিপ্ত বড়ুয়া, নুর মোহাম্মদ, এমএইচ আরমান, জহির উদ্দিন খোন্দকার, হামিদুল হক, প্রসূন বড়ুয়া, মো. সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ প্রমূখ।

সভায় রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, সমৃদ্ধ জনপদ রামুর সাংবাদিকতাকেও সমৃদ্ধ করতে সাংবাদিকদেরও ঐক্যমত প্রয়োজন। মানসম্পন্ন লেখনী দিয়ে দেশ ও জনকল্যাণে রামু সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে গণমতের প্রতিনিধি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।