মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার করুন


কক্সবাজারের ঐতিহ্যবাবাহী রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস. এস. সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ২৬ জানুয়ারী বৃহষ্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, স্বপ্নপূরণ আর মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে চাইলে জ্ঞানার্জন ছাড়া সম্ভব নয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুল কালাম এর পরিচালনায় অনুঠিত সভায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি যথাক্রমে রাজনীতিবিদ তপন মল্লিক, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ছড়াকার দর্পণ বড়–য়া, শিক্ষাবিদ সুরজিত বড়–য়া কেলসন, নীলিমা বড়–য়া, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাং শহীদুল্লাহ, মৌলানা বখতেয়ার আহমদ, নাজনীন আক্তার মেরী, সুধা বড়–য়া, বিদায়ী শিক্ষার্থী কিশোর শর্মা, স্কুল ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন যথাক্রমে শীর্ষক বড়–য়া উষ্ণ ও অতন্দ্রিলা বড়–য়া রিয়া। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনান ১০ শ্রেনীর ছাত্রী সুরভী বড়–য়া। পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন তাহসিন আরাফাত, গীতা পাঠ করেন অপর্না পাল, ত্রিপিটক পাঠ করেন জমান থোয়েন। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষার্থী ২০১৭ এর বিদায় সংবর্ধনা উপলক্ষে প্রকাশিত স্মরনিকার মোড়ক উন্মোচন করেন। মোনাজাত পরিচালনা করেন রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ। সভায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরনের ঘোষনায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিন¤্র শ্রদ্ধা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন