মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটি বিলুপ্তঃ আহবায়ক কমিটি গঠিত

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সীমা বিহার মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। এতে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, উপ-সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে আহবায়ক, শীলপ্রিয় থের, রুৎফুল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন, মৃনাল বড়ুয়া ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়াকে সদস্য করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সভাপতি পন্ডিত সত্যপ্রিয় মহাথের। সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু শীলপ্রিয় থের, নিমাংশু বড়–য়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, অলক বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, রুৎফুল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, পবন বড়ুয়া, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন, পলক বড়–য়া আপ্পু, মৃনাল বড়–য়া, অধ্যাপক নীলোৎপল বড়–য়া, মাষ্টার সুমথ বড়–য়া, বিপুল বড়–য়া আব্বু, মাষ্টার চম্পক বড়–য়া প্রমুখ নেতৃবৃন্দ। সভায় দীর্ঘ ১৮ বছর ধরে বিহার পরিচালনা করায় কমিটিকে ধন্যবাদ ও আশীর্বাদ জানিয়ে সভার সভাপতি পন্ডিত সত্যপ্রিয় মহাথের বিহার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সকলের সম্মতিতে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বিহারাধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন