২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ | ৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

রামু কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


নানা কর্মসূচীর মধ্যদিয়ে রামু কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে কলেজের শিক্ষক, কর্মচারি এবং শিক্ষার্থীরা মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের স্বরণে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজের অধ্যাপক নিজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.আবদুল হক।
প্রভাষক মনির আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের স্বরণ করে বক্তব্য রাখেন, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক মোহাম্মদ হোছাইন, অধ্যাপক অহিদুল কবির।
উপস্থিত ছিলেন প্রভাষক আক্তার জাহান, প্রভাষক মুহাম্মদ আলমগীর, ইংরেজী বিভাগের প্রভাষক মো. মিজাুনর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক দিবস বৈদ্য, বিজ্ঞান বিভাগের প্রভাষক মোবারক হোসেন, প্রভাষক জেসমনিন নূরী, প্রভাষক শিল্পী রানী শর্মা, প্রভাষক হুমাইরা আক্তার, প্রভাষক বেলাল উদ্দিন, ববিতা বড়যুয়া, শারমিন আক্তার, শরীর চর্চা বিষয়ক শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী নীতিপূর্ণ বড়–য়া, মোঃ আলাউদ্দিন, কাকন বড়–য়া, নরেশ বড়–য়া, মোঃ মিজানুল হক, সঞ্জু বড়–য়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, মোস্তাক আহমদ, আহমদ হোছাইন,বিতুসোক বড়–য়া, রশিদ আহমদ, রিনা মল্লিকসহ প্রমুখ। সভা শেষে ৭১’র মুক্তিযোদ্ধে নিহত বীর শহীদদের আতœার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোহাং হোছাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।