মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল কুমার বড়ুয়া

শেয়ার করুন

ইমাম খাইরঃ
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) ডাঃ নোবেল কুমার বড়ুয়া।
২৯ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাক্তার মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত ৪০.০১.০০০০.০০৪.০৩.০০১.১৯.৯২.৭৭০ স্মারকে নিয়োগ চূড়ান্ত করা হয়।
ডাঃ নোবেল কুমার বড়ুয়া গত ১৭ জুন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (প্রশাসন) হিসেবে যোগ দেন। মাত্র ৬ মাস দায়িত্ব পালনে তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য কর্মকর্তার পরিচয় দিয়েছেন।
তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কক্সবাজার জেলা শাখার প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক।
নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনে সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন ডাঃ নোবেল কুমার বড়ুয়া।
সেই সঙ্গে পুরনো কর্মস্থল যারা বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন