১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রামপাল প্রকল্প বাতিলে হরতালের ঘোষণা

1480163839
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল না হলে ২৬ জানুয়ারি ঢাকায় অর্ধদিবস সর্বাত্মক ধর্মঘট ও হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার রামপালসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার দাবিতে ডাকা মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন কমিটির নেতারা।
এ সময় বক্তারা বলেন, এই প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবনে তারা। এ ছাড়া প্রকল্পবিরোধী এ আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ১৪ জানুয়ারি রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে কীভাবে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে সম্পর্কে একটি মহাপরিকল্পনা উপস্থাপন করা হবে। দেশের বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞরা এই পরিকল্পনা তৈরি করেছেন। তারপরেও যদি সরকার এই প্রকল্প বাতিল না করে, তাহলে ২৬ জানুয়ারি ধর্মঘট ও হরতাল কর্মসূচি পালন করা হবে। মানবকন্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।