মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

রাতে চীন যাচ্ছে অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দল

শেয়ার করুন

চীনের সাংহাই প্রদেশের রাজধানী জিয়ানে চলতি মাসের ২০ থেকে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টে অংশ নিতে আজ বুধবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দল। অন্যান্যবারের মতো এবারও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন।

চীনের অনূর্ধ্ব ১৪ জাতীয় নারী ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ৪টি ম্যাচ খেলবে। ২১ তারিখ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। এটা অবশ্য কোনো ফুটবল ফেস্টিভ্যাল নয়। এখানকার প্রতিটি ম্যাচের ব্যপ্তি হবে ৯০ মিনিট। মূলত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ এটি।

চীন যাওয়ার আগে আজ বুধবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রাঙ্গণে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাগণ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার) এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফসহ অন্যান্যরা।

বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, “আমরা নারী ফুটবলের সঙ্গে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করছি। এর আগে আমরা সাফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিলাম। বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে তাদের পৃষ্ঠপোষকতায় ছিলাম। তারই ধারাবাহিকতায় চীন সফরেও তাদের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা মনে করি চীনে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ দল অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিভিন্ন সংস্কৃতির সঙ্গে তারা পরিচিত হতে পারবে। যা ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন ও উন্নতিতে কাজে লাগবে। চীন সফরকারী বাংলাদেশ দলের সবার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি শুভকামনা জানাচ্ছি। আশা করব মেয়েরা চীন থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসবে। ”

উল্লেখ্য, এর আগে ওয়ালটন গ্রুপ ভারতে অনুষ্ঠিত সাফে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় ছিল। পৃষ্ঠপোষকতায় ছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের জাপান ও সিঙ্গাপুর সফরে। এবার চীন সফরেও বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।

শেয়ার করুন