১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

রাজাকারের নামে সড়ক তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

download
শহীদ সুভাষের হত্যাকারী , কুখ্যাত রাজাকার মাহমুদুল হক উসমানীর নামে ককসবাজার শহরের দক্ষিন রুমালিয়ারছড়া সড়ক নাম করন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছে ককসবাজার পৈরসভা । মরহুম জননেতা এ কে এম মোজাম্মেল হক নিজ উদ্যোগে সড়কটি নির্মান করেছিল । এলাকাবাসীর বিরোধিতা সত্তেও পৌর মেয়র ও কাউন্সিলর জামসেদ ও বি এন পি নেতা আবুসিদ্দিক উসমানী জোর করে সড়কের নাম করন করেছে । জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব ও সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী এক যুক্ত বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ ও এই ধরনের নাম ফলক উদ্ভোধন থেকে পৌর কতৃপক্ষকে সরে আসার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। নইলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, রাজাকারের নামে সড়কের নামফলক করে শহীদদের খুনিকে পুরস্কৃত করা হচ্ছে। বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগ মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলনের প্রতি ধৃষ্টতা। যা নতুন প্রজন্ম মেনে নেবে না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।