মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

রাজনীতিতে সাধারণ মানুষের আস্থা কমে গেছে : সেতুমন্ত্রী

শেয়ার করুন

রাজনীতির উপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে সততার অভাব রয়েছে। সততার ঘাটতি পূরণ করতে হলে সৎ মানুষদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। ভালো মানুষের রাজনীতিতে আসলেই রাজনীতি ভালো হয়ে যাবে। ভালো মানুষরা রাজনীতি না করে দূরে সরে গেলে খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করবে, এমপি-মন্ত্রী হবে। তারা দেশ চালাবে কিন্তু তাতে দেশের ভালো হবে না।

তিনি বলেন, দেশের রাজনীতিকে আমরা জনগণের সামনে আকর্ষণীয় করে তুলতে চাই। রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে চাই। রাজনীতিতে যত ভালো মানুষ আসবে, এমপি-মন্ত্রী হবে তখন রাজনীতি জনগণের কাছে আকর্ষণীয় হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, যদি নিজেদের ভালো ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চাও। তাহলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা তোমাদের পড়ার অনুরোধ করছি। আমাদের নেত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধুর উপর যে বইটা লিখেছেন তাও পড়া উচিত।

এ সময় সংগঠনের নেতাদেরকে সংশ্লিষ্ট বই দুটি শিক্ষার্থীদের কাছে সরবরাহের অনুরোধ করেন মন্ত্রী।

শেয়ার করুন