১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

রাজধানীতে প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা

রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়ায় আজ বিকালে দেবজিৎ রয় (২৮) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, রাজধানীতে সে একটি আইটি ফার্মে চাকরি করত। তারা তেজগাঁওয়ে ফার্মগেট মনিপুরী পাড়ার শেলটেক টাওয়ারের ২য় তলায় ভাড়া থাকে।

নিহতের ফুফা শ্রী উত্তম জানান, দেবজিতের প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পরে। প্রায় সময়ই সে একা থাকতো। এমনকি অফিসেও যেত না। ঢামেক জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মইনুল হক জানান, মৃত ব্যক্তির স্বজনদের মাধ্যমে জানতে পারি সে গলায় ফাঁস লাগিয়ে ছিল। আমরা গলায় ফাঁসের দাগও পেয়েছি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক মছিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে দিয়ে দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।