৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রাজধানী পরিবর্তন করে দেশের পূর্বপ্রান্তের জঙ্গলে ঢাকা বোর্নিও দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার (২৬ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো ঘোষণা দিয়েছেন।

বর্তমানে প্রস্তাবিত জায়গা হচ্ছে- আঞ্চলিক শহর বালিকপাপান ও সামারিন্দার কাছাকাছি এলাকা। যেখানে প্রাকৃতিক দুর্যোগের ন্যূনতম ঝুঁকি নেই বলে ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে উইদোদো বলেন, ‘সরকার ইতিমধ্যে এক লাখ ৮০ হাজার হেক্টর জমি অধিগ্রহণ করেছে। জায়গাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এটি ইন্দোনেশিয়ার কেন্দ্রবিন্দুতে এবং শহরাঞ্চলের কাছাকাছি অবস্থিত।’
তিনি আরও বলেন, সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য ও সেবাকেন্দ্র হিসেবে জাকার্তার কাঁধে বোঝা অনেক ভারী হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আলোচিত এ পরিকল্পনা সরকার অনুসরণ করবে বলে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। অর্ধশতকেরও বেশি সময় আগে এ পরিকল্পনার কথাই ভেবেছিলেন ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি সুকর্নো।

এদিকে বিবিসি জানায়, রাজধানী পরিবর্তনের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইন্দোনেশিয়া সরকারকে ৪৬৬ ট্রিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হবে। অবশ্য জাকার্তায় এক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেই বছরে একশ ট্রিলিয়ন রুপিয়াহ খরচ হয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।