২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রাঙ্গামাটিতে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন ৬ সেনা

প্রবল বর্ষণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছেন ছয় সেনা কর্মকর্তা। আজ মঙ্গলবার মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় মাটিচাপায় তারা নিহত হন।

স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যায় শতশত মানুষ। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করতে এসে তারাই মাটির নিচে চাপা পড়ে মারা যান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ছয়জনের লাশ আনা হয়েছে। তাদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মেজর মাহফুজ, ক্যাপটেন তানভির, করপোরাল আজিজ, সৈনিক শাহিন।

এ ঘটনায় আহত আরও ছয় সেনাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হলেও প্রবল বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে তা সম্ভব হয় নি। অন্যদিকে মানিকছড়ি থেকে রাঙ্গামটিতেও নেওয়া যাচ্ছে না আহতদের। তাদেরকে স্থানীয়ভাবেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে রাঙ্গামাটি শহরে ও কাপ্তাই উপজেলায় টানা বর্ষণে পাহাড় ধসে ও গাছচাপায় এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সোমবার রাত থেকে রাঙ্গামাটি শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলেও জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।