২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩ | ৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

রাঙ্গামাটি লংগদুতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্যারিসে তিন দিনের কর্মসূচি ঘোষনা

গত ২রা জুন, ২০১৭ ইং তারিখে রাঙ্গামাটি লংগদুতে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদদে সেটেলার বাঙ্গালি মুসলিম কর্তৃক পাহাড়ি আদিবাসী গ্রামে নৃশংসভাবে বর্বরোচিত সাম্প্রদায়িক হামলা, বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ ও  হত্যা করা হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে আগামী ১৫ জুন ২০১৭ ইং তারিখ, রোজ বৃহস্পতিবার বিকাল ৩.০০ টা  –  ৫.০০ টা পর্যন্ত ফ্রান্স বাংলাদেশ এ্যাম্বেসীর সামনে এবং ১৬ জুন ২০১৭ ইং তারিখ, রোজ শুক্রবার সকাল ১০.৩০ টা – দুপুর  ১২.৩০ টা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে এবং ২০ জুন ২০১৭ ইং তারিখ, রোজ মঙ্গলবার, বিকাল ২.০০ টা – ৪.০০ টা পর্যন্ত  ফ্রান্স টেলিভিশন সেন্টারের সামনে  তিন সংগঠনের ব্যানারে এক মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে স্বশরীরে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির অস্তিত্ব রক্ষার্থে সংহতি প্রকাশ ও প্রতিবাদ কর্মসূচি সাফল্য মন্ডিত করার জন্য  সবিনয়ে অনুরোধ  জানিয়েছেন লা ভোয়া দে জুম্ম এর সভাপতি ডমিনিক ক্লোচন, এবং ইউরোপিয়ান জুম্ম ইন্ডিজিনাস কাউন্সিলের সভাপতি সুদর্শন চাকমা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।