৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রাখাইনে কট্টর বৌদ্ধদের বিক্ষোভের মুখে কোফি আনান

_92802972_annan2gettyimages-602340660
রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখতে রাখাইনে গিয়ে সেখানকার বৌদ্ধ কট্টরপন্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান।
কোফি আনানের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কমিশন শুক্রবার রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে যান। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার ব্যাপক নির্যাতন চালাচ্ছে বলে য়ে অভিযোগ উঠেছে, সেটি সরেজমিনে তদন্ত করে দেখতে চায় এই কমিশন।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে এই সর্বশেষ দফা সহিংসতা শুরুর আগে মিয়ানমারের নেত্রী অং সান সুচি নয় সদস্যের এই আন্তর্জাতিক কমিশন গঠন করেছিলেন। কমিশনে মিয়ানমারের ছয়জন এবং কোফি আনান ছাড়া আরও দুজন বিদেশি প্রতিনিধি আছেন।
_92802974_gettyimages-626598418-1
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, শুক্রবার সিটুয়ে পৌঁছানোর পর বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিমানবন্দরের বাইরে এসময় কোফি আনানের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন শখানেক বিক্ষোভকারী।
বিক্ষোভকারীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কোফি আনান কমিশন নিষিদ্ধ করো’। তারা ‘আমরা কোফি আনান কমিশন চাই না’ বলে শ্লোগানও দেয়।
বিক্ষোভকারীদের একজন বলেন, “রাখাইন রাজ্যে যা ঘটছে সেটা আমাদের আভ্যন্তরীন ব্যাপার। এখানে আমরা বিদেশদিরে হস্তক্ষেপ চাই না।”
রোহিঙ্গাদের মানবাধিকার লংঘন নিয়ে যে তীব্র আন্তর্জাতিক সমালোচনা চলছে, তার পরিপ্রেক্ষিতে আং সান সুচি এই কমিশন গঠনে বাধ্য হয়েছিলেন।
জাতিসংঘের হিসেবে অনুযায়ী, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানের মুখে অন্তত দশ হাজার রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশি গিয়ে আশ্রয় নিয়েছে।
বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।