২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

রমজানে নারীদের ই’তিকাফ ও করণীয়


রমজানের শেষ দশকে বিশ্বনবি ঘোষিত গুরুত্বপূর্ণ আমল হলো ই’তিকাফ। এ ই’তিকাফ সারা বছরই পালন করা যায়। তবে রমজানের শেষ দশ দিন ই’তিকাফের ফজিলত ও মর্যাদা অনেক বেশি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমৃত্যু রমজানের শেষ দশ দিন ই’তিকাফ করেছেন।
ই’তিকাফ নারী ও পুরুষ সবার জন্যই প্রযোজ্য। পুরুষদের জন্য মসজিদে ই’তিকাফ করা উত্তম। আর নারীদের জন্য মসজিদে আলাদা ব্যবস্থা না থাকলে ঘরেই ই’তিকাফ করবে তারা। নারীদের ই’তিকাফ পালনে রয়েছে কিছু বিধি নিষেধ।
ই’তিকাফে নারীদের করণীয়
>> মসজিদে নারীদের ই’তিকাফের সুব্যবস্থা না থাকলে নিজগৃহে ই’তিকাফে বসবে। ঘরে নামাজের নির্ধারিত স্থান না থাকলে নিদিষ্ট একটি জায়গায় কাপড় টানিয়ে পর্দা করে ই’তিকাফে বসা।
>> স্বামী অসুস্থ্য থাকলে, সন্তান-সন্ততি ছোট হলে, নারীদের ই’তিকাফে বসা জরুরি নয়। কারণ অসুস্থ্য স্বামীর সেবা এবং ছোট সন্তান-সন্ততির তত্ত্ববধান করাই নারীর জন্য সর্বোত্তম কাজ।
>> যে সব কারণে নারীদের রোজা থেকে বিরত থাকার নির্দেশ আছে, সে সব অবস্থায় নারীদের ই’তিকাফও সহিহ হবে না। কেননা রমজানের মাসনুন ই’তিকাফের জন্য রোজা রাখা জরুরি। আর ইবাদত-বন্দেগির জন্য পবিত্রতাও আবশ্যক।
>> ই’তিকাফে বসার পূর্বে মহিলাদের ঋতুস্রাবের শুরু ও শেষের সঠিক হিসাবের দিকে লক্ষ্য রাখা একান্ত জরুরি।
>> নিজগৃহে ই’তিকাফ পালনকারী নারীরা তাদের জন্য নির্ধারিত স্থান ব্যতিত প্রয়োজন ছাড়া (গোসল, ইস্তেঞ্জা ইত্যাদি) অন্যস্থানে যাতায়াত করা নিষেধ।
বিশেষ করে
নারীদের ই’তিকাফ পালনের জন্য প্রধান শর্ত হলো- ই’তিকাফে বসার জন্য স্বামীর অনেুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো নারী ই’তিকাফে বসতে পারবে না। যদি কেউ স্বামীর অনুমতি ব্যতিত ই’তিকাফে বসে তবে ওই নারীর ই’তিকাফ সহিহ হবে না।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীদের জন্য ই’তিকাফের বিষয়গুলোর প্রতি যথাযথ লক্ষ্য রাখার তাওফিক দান করুন। আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।