২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রত্নাপালং ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন ১৬এপ্রিল

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা কর্তৃক গত ০৮-০৩-২০১৭খ্রিঃ তারিখের ১৭.০০.০০০০.০৭৯.৪১.০৬০.১৬. ১৫৯ নং স্মারক মূলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ বিধি মোতাবেক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৬এপ্রিল উখিয়া উপজেলার রত্নাপালং ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনের দিন ধার্য্য করে তফশীল ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন কর্তৃক জারীকৃত তফশীলে দেখা যায়, আগামী ২০মার্চ মনোনয়পত্র জমাদানের শেষ দিন। ২১ মার্চ মনোনয়ন যাছাই-বাছাই। ২৮মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং ১৬এপ্রিল ভোট গ্রহন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ নুুরুল ইসলাম বলেন, উল্লেখ্যিত তফশিল অনুযায়ী যথারীতি ভোট গ্রহন করা হবে। তিনি বলেন, এখন থেকে ২০মার্চ পর্যন্ত প্রতিদিন অফিস চলাকালীন সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।


জানা গেছে, ২০১৬সালে যথারীতি ভোটের মাধ্যমে মোঃ নুরুল হক মনু বিপূল ভোটের ব্যবধানে রত্নাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে জয় লাভ করেন। মাত্র মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপরই এ ওয়ার্ডটির সাধারণ সদস্যপদ সৃষ্টি হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।