৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রত্নাপালং ৯ নং ওয়ার্ডে শূন্য পদে নির্বাচনে প্রার্থী হচ্ছেন মরহুম মনু মেম্বারের সহধর্মিণী


উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পাঁচ পাঁচ বার নির্বাচিত জনপ্রিয় মেম্বার মরহুম নূরুল হক মনু শূন্য পদে জনগণের প্রত্যাশার চাপে উপ- নির্বাচনে প্রাথী হচ্ছেন মরহুম মনু মেম্বারের সহধর্মিণী রশিদা বেগম । তিনি একজন দক্ষ গৃহিণী ও মরহুম মনু মেম্বারের রাজনৈতিক জীবনের সহ-পরিচালক । তিনি একজন সুশিক্ষিত মা । তার বড় মেয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি তে “ল” অধ্যায়নরত। বড় ছেলে টেক্সটাইল ইন্জিয়ারিং মেজ ছেলে বাণিজ্য বিভাগে ও ছোট ছেলে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত । তিনি রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম রাহমত উল্লাহ সওদাগর ও মাতার নাম ওয়াজ খাতুন । উল্লেখ যে রামু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো:আব্দুল হকের মামাতো বোন মরহুম মনু মেম্বারের সহধর্মিণী রশিদা বেগম । তিনি মরহুম মনু মেম্বারের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সুযোগ করে দেওয়ার জন্য সকলের দোয়া প্রাথী ।
রোববার রাতে মুঠোফোনে কক্সবাজার সময় ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন মনু মেম্বারের বড় ছেলে সাকিবুল হক।

 
প্রসঙ্গঃ গত বছরের ১৭ ডিসেম্বর রাত আড়াইটায় নুরুল হক মনু মেম্বার ইন্তেকাল করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।