২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

যেমন খুশি তেমন সাজবেন সজল-মিথিলা-উর্মিলা

এবারই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় তিন মুখ সজল, মিথিলা ও উর্মিলা। এই তিন তারকা অভিনয় করছেন জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির নির্দেশনায়। শনিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকের নাম ‘যেমন খুশি তেমন সাজো’। নাটকটিতে উর্মিলার স্বামীর চরিত্রে অভিনয় করছেন সজল। তাদের মাঝেই এন্ট্রি নেবেন মিথিলা। এরপর জমে উঠবে গল্প- বলছিলেন নির্মাতা ফাহমি।

এ প্রসঙ্গে উর্মিলা বলেন, সজল ভাইয়ের সঙ্গে জুটি হয়ে অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু নির্মাতা হিসেবে ফাহমি ভাইয়ের বেশ সুখ্যাতি রয়েছে। তারই নির্দেশনায় এখন পর্যন্ত কোনো নাটকে অভিনয় করিনি। আজ সেই অপূর্ণ কাজটিই হল।

তিনি বলেন, নাটকটির গল্প বেশ চমৎকার। রোমান্টিক-পারিবারিক ধাঁচের গল্প। আমার কাছে দারুণ লেগেছে কাজটি। আশা করছি দর্শক উপভোগ করবেন।

নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি বলেছেন, ‘যেমন খুশি তেমন সাজো’ নাটকটি ঈদকে সামনে রেখে নির্মাণ করছি। এটি হবে ঈদের অন্যতম একটি প্রডাকশন। নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।