২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩ | ১১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

যে ৭টি কারণে আপনার প্রেম বা দাম্পত্য কখনোই সুখের হবে না

ভালবাসা আর দাম্পত্য নিয়ে হরেক রকম ফ্যান্টাসি কমবেশি সকলের মাঝেই কাজ করে। কিন্তু সত্য এটাই যে জীবন কোন সিনেমা নয়, এখানে সব কষ্ট আপনা-আপনি মিটে যায় না। আজকাল প্রেমে ব্রেক আপ বা বিয়েতে ডিভোর্স নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্পর্ক ভাঙলে কষ্ট সকলেই পাচ্ছেন, কিন্তু কখনো কি ভেবেছেন সম্পর্ক ভাঙার পেছনে কারণটি কী? নিজের অজান্তেই প্রেম কিংবা বিয়ের সম্পর্কে বেদনা আমরা নিজেই ডেকে আনি। নিজেই বুঝতে পারি না যে রোজই এমন কিছু কাজ করছি যা তিল তিল করে দূরে সরিয়ে নিচ্ছে প্রিয় মানুষটিকে। জেনে নিন এমন ৭টি ভুল কাজের কথা, যেগুলো অনেকেই করেন এবং যা করতে থাকলে আপনার ভালোবাসার সম্পর্কটি কখনোই সুখের হবে না।

১) মস্তিষ্ক থেকে নয়, সম্পর্ক হওয়া চাই মন থেকে। আপনি যদি বিশাল লম্বা লিস্ট বানিয়ে ফেলেন যে প্রিয় মানুষটির অনেক রূপ, অর্থ, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি থাকতে হবে; তাহলে আসলে জীবনভর একলাই থেকে যাবেন আপনি। নিজের সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত কিছু প্রত্যাশা করতে থাকলে, তাঁকে আপনার ইচ্ছা পূরণের মেশিনে মনে করলে সম্পর্কে সুখ কখনোই আসবে না। একদিন তিনি আপনার এই রূপ বুঝে ফেলবেন ও ছেড়ে চলে যাবেন আপনাকে।

২) ভালোবাসায় কেউ ছোট, কেউ বড় নয়। আপনি যদি সঙ্গীকে সারাক্ষণ নিজের চাইতে নিচু প্রমাণ করতে চান, ছোট ছোট বিষয়ে তাঁর সমালোচনা করেন, অন্যদের সাথে তাঁকে তুলনা করে অপমান করতে থাকেন; তাহলে সেই সম্পর্ক কখনোই সুখের হবে না।

৩) সম্পর্কে যদি প্রতিযোগিতা থাকে, পরস্পরের উন্নতিতে যদি ঈর্ষা দেখা দেয় নিজেদের মাঝেই; তাহলে সম্পর্কে সুখের হবার সম্ভাবনা থাকে না। ঈর্ষা ক্রমশ বাড়ায় দূরত্ব, কমায় ভালোবাসা।

৪) আপনি মনে করেন সম্পর্কে সততা জরুরী নয়? আপনি কি মনে করেন একটি প্রেম বা বিয়ের সম্পর্কে জড়িত থাকার পরও অন্যদের সাথে একটু-আধটু অন্তরঙ্গ মেলামেশা করাই যায়। জেনে রাখুন, এই অভ্যাস থাকলে জীবনে একটি সুন্দর ও ভালোবাসায় ভরা সম্পর্ক কখনোই পাবেন না। আজ যে মানুষটি আপনাকে মনপ্রাণ দিয়ে ভালবাসছেন, আসল রূপ জানার পর তিনিই আপনাকে ঘৃণা করবেন।

৫) সম্পর্কে যখন অযথাই দোষারোপ করার বিষয়টি চলে আসে, তখন আর সেই সম্পর্কে ভালোবাসা অবশিষ্ট থাকে না। অযথা দূরে থাকুক, এমনকি কারণ থাকলেও দোষারোপ না করে বুঝিয়ে বলতে হবে।

৬) মানসিক পরিপক্কতা আসার আগেই, একটি সম্পর্কের জন্য নিজে প্রস্তুত হবার আগেই সম্পর্কে জড়িয়ে গেলে সেটার পরিনাম কখনো ভালো হয় না। কেবল শারীরিক আকর্ষণ বা সৌন্দর্যের কারণে সম্পর্কে জড়ানোর ফলাফল হয় আরও মারাত্মক। এমন সম্পর্কে কেউ সুখী হতে পারেন না।

৭) সম্পর্কে কেউ কারো বস নয়। একজন যখন আরেকজনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তখন সেই সম্পর্ক নষ্ট হতে বাধ্য।

সূত্র-
লাইফ হ্যাক ও সাইকোলজিটুডে-তে প্রকাশিত প্রবন্ধের মুল ভাব অবলম্বনে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।