৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

যে কারণে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ

দুদিন আগে শততম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন। তবে হঠাৎ করেই সিরিজের মাঝে দ্বিতীয় টেস্টের আগে ফিরে আসতে হচ্ছে তাকে। হঠাৎ কেন দেশে ফিরতে হচ্ছে সাইলেন্ট কিলারকে? এ নিয়ে নানা গুঞ্জন। তবে, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, একটা ব্রেক দিতেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহ।

কেন মাঝপথেই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে মাহমুদুল্লাহকে? এমন প্রশ্নে জাগো নিউজকে সুজনের জবাব, ‘আসলে আমরা তাকে একটা ব্রেক দিচ্ছি। সবাই মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাচ্ছি রিয়াদ (মাহমুদউল্লাহ) আবার নিজেকে ফিরে পাক। সে জন্য তাকে বিশ্রামে পাঠানো। আমার বিশ্বাস কিছুদিন বিশ্রামে থাকলে আবার সে আগের মত করে ফিরে আসবে।’

তবে, সীমিত ওভারের ক্রিকেটে ফিরতেও পারেন তিনি। সুজনের ভাষায়, ‘ও আমাদের অন্যতম সিনিয়র খেলোয়াড়। এখানে শততম টেস্ট হবে যেখানে জুনিয়ররা খেলবে আর ও চেয়ে চেয়ে দেখাবে এটা ওর জন্য অসম্মানের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রিয়াদকে দেশে পাঠানোর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার সে ফিরতেও পারে।’

 

বেশ কিছু দিন থেকে ব্যাট কথা বলছে না মাহমুদউল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কা সিরিজে গলের প্রথম টেস্টে ছিলেন চরম ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন খালি হাতেই। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন নিষ্প্রভ । তবে ভারতে একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। সে ধারা ধরে রাখতে পারেননি শ্রীলংকায়।

সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন সেই ২০১০ সালে। এরপর বেশ কয়েকবার হাফ সেঞ্চুরির দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শেষ ১০ টেস্টে ১৮ ইনিংসে করেছেন ৪৮৯ রান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।