২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

যে কারণে আজ ফাঁসি হলো না

index_76204_76206
 আজ রাতেই জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েও হঠাৎ তা পরিবর্তন করেছে সরকার।ফাঁসি কার্যকরের জন্য তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ইমাম ডেকে আনা হয়েছে। ৯ জন অস্ত্রধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে ভেতরে নেয়া হয়েছে। বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফাঁসির মঞ্চও প্রস্তুত করা হয়েছিলো। দু’টি এ্যাম্বুলেন্সও ভেতরে আনা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

জানা গেছে, দুটি কারণে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। প্রথমত. ফাঁসি কার্যকরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ফাইলটি কারাগারে যাওয়ার কথা তা প্রস্তুত ছিলো না। আজ শুক্রবার হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছুটিতে ছিলেন। তাদের ডেকে এনে ফাইল প্রস্তুত করে কারাগারে পাঠানোর জন্য বেশ কিছু সময়ের প্রয়োজন আছে। হয়তো আজই এটি সম্ভব ছিলো। কিন্তু এছাড়া আরও একটি কারণে ফাঁসির সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কামারুজ্জামানকে যখন ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল এসময় তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেছেন। এ দু’টি বিষয় সম্পন্ন করতে হয়তো অনেক রাত লেগে যেতো। তাই সরকার ফাঁসির সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।