২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

যুব মহিলা লীগের প্রতিষ্টাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তুহিনের পুষ্প অর্পন

কক্সবাজারসময় ডেস্কঃ

আজ (৬ জুলাই) বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী । ২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ। চলমান মহামারী করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করছে সংগঠনটি।

এ উপলক্ষ্যে সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন । এ সময় তার সাথে মহানগর নেত্রীবৃন্দ ও মিরপুর থানা যুব মহিলা লীগের সভাপতি ফেন্সী আহমেদ উপস্থিত ছিলেন। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগ্রামী নেত্রী তুহিন ।

সাবিনা আক্তার তুহিন বলেন, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিটি সহযোদ্ধা বোনদের প্রতি সশস্ত্র সালাম ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করছি । আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা ও সহমর্মিতার মধ্য দিয়ে সংগঠন বহুদূর এগিয়ে যাবে । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই সকলকে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।