২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়: জেলা প্রশাসক

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদনগুলো অতুলনীয়। এ ধারাবাহিকতা বজায় থাকলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তর অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়াবে। পাঠক হিসেবে এ সফলতাই কাম্য।

যুগান্তরের ১৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার ড. এ কে এম ইবকাল হোসেন বলেন, সত্য সংবাদ প্রকাশ করে প্রশাসনসহ সর্বমহলের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে যুগান্তর।

তাই অপরাধ সম্পর্কিত অজানা তথ্য নিয়ে প্রকাশ করা সংবাদগুলোকে উপজীব্য হিসেবে ধরা হয়। কক্সবাজারের অপরাধ, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপ দমনেও যুগান্তর এভাবেই দায়িত্ব পালন করবে এমনটাই আশা করি।

বুধবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল করিম, কক্সবাজার চেম্বার সি. সহ-সভাপতি ও সিভিল সোসাইটি সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ডেইলি স্টারের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মাহাম্মদ আলী জিন্নাত, জেলা আওয়ামী লীগ সদস্য ও স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা।

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরীর সঞ্চালনা ও যুগান্তর কক্সবাজার প্রতিনিধি সায়ীদ আলমগীরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাদেশ প্রতিদিন কক্সবাজার প্রতিনিধি ও আজকের দেশ বিদেশ সম্পাদক আয়ুবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার সোসাইটি সভাপতি কমরেড গিয়াস উদ্দিন প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জন্মবার্ষিকীর এক শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।