১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা

নিজস্ব প্রতিবেদকঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শাহজালাল চৌধুরীর মেয়ে শাহালা জাবীন স্বর্ণা। গত ২ জুন জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার খবরটি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্বর্ণা তার স্বামী সহ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে এবং দু’জনে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন।

জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার মধ্য দিয়ে শাহালা জাবীন স্বর্ণা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এছাড়া মামলার সাক্ষ্য প্রমাণ শ্রবণের মাধ্যমে ঘটনার সত্যতা নির্ধারণ করার মধ্যে দিয়ে বিচার বিভাগের বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এছাড়া ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলার রায় দেওয়ার দায়িত্ব পালনেরও সুযোগ পাবেন স্বর্ণা। যুক্তরাষ্ট্রের আইন বা সংবিধান অনুযায়ী শুধুমাত্র মার্কিন নাগরিকত্ব যাদের রয়েছে তারাই জুরি বোর্ডের সদস্য হওয়ার যোগ্যতা রাখে।

এদিকে, স্বর্ণার জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।