২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১৮৯১ জনের প্রাণহানি

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ১৪ জনে দাঁড়ালো।

এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬৮ হাজার ২৮৫ জন। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার পর্যন্ত ইউরোপজুড়ে করোনায় ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৯৭ হাজার জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।