৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

যুক্তরাষ্ট্রে ভোট পুর্নগণনার উদ্যোগ

file-13
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনার উদ্যোগ নেয়া হয়েছে। তিন অঙ্গরাজ্যে এ উদ্যোগ নিয়েছেন নির্বাচনে অংশ নেয়া গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন। তিনি বলেছেন, ভোট গণনায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন। তার ধারণা, কোথাও কারচুপি হয়েছে। বিদেশি হ্যাকাররা নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে থাকতে পারে।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের বিরুদ্ধে পেনসিলভানিয়া এবং উইসকনসিনে খুব কম ভোটের ব্যবধানে জয় পেয়েছেন এবং মিশিগানেও তিনি জয়ী হতে পারেন। যদিও এ অঙ্গরাজ্যে ভোটের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি।
জিল জানান, শুক্রবার উইসকিনসনের ভোট পুর্নগণনার আবেদনের শেষ দিন। যেখানে ট্রাম্প ০.৭ শতাংশ বেশি ভোট পেয়ে জিতেছেন। পেনসিলভানিয়ায় এই ব্যবধান ছিল ১.২ শতাংশ। আর ওই অঙ্গরাজ্যে আবেদনের শেষ দিন আগামী সোমবার। আর ফল ঘোষিত না হওয়া মিশিগান অঙ্গরাজ্যে ট্রাম্প .০৩ শতাংশ ভোটে এগিয়ে আছেন। এখানে আবেদনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।
জিল বলেছেন, তার দৃঢ় বিশ্বাস নির্বাচনের এই ‘ব্যাটেলগ্রাউন্ডগুলোতে’ কোনো একটা কারচুপি হয়েছে। নইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিন রাজ্যের ফলাফলই ট্রাম্পের পক্ষে যাওয়াটা অত্যন্ত সন্দেহজনক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।