১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

যাকাতের কাপড় নিতে গিয়ে পদপিষ্টে মৃত্যু : শামীমসহ আট আসামি রিমান্ডে

মামলার তদন্ত কর্মকর্তা মুশফিকুর রহমান রোববার আট আসামিকে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহসান হাবিবের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক প্রত্যেককে তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।

মামলার আসামিরা হলেন শামীম, তার ছেলে হেদায়েত হোসেন তালুকদার, কারখানার ম্যানেজার ইকবাল হোসেন, শামীমের আত্মীয় আরমান হোসেন, আলমগীর হোসেন, কারখানার কর্মচারী আসাদুল, আবদুল হমিদ ও গাড়িচালক পারভেজ।

এদিকে শামীমসহ আসামিদের মুক্তির দাবিতে নূরানী জর্দা কারখানার শ্রমিকরা শুনানির সময় আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করে।

শুক্রবার ভোর ৫টার দিকে জেলা শহরের অতুল চক্রবর্তী রোড়ে নূরানী কারখানায় জাকাতের কাপড় আনতে গিয়ে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে ২৭ নারী ও শিশুর মৃত্যু হয়। পদদলনের ঘটনার পরপরই নূরানী জর্দার মালিক শামীমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলামকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।