১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩ | ১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

যতক্ষণ আইন মানবেন না, ততক্ষণ অভিযান চলবে: চকরিয়া ইউএনও তাবরীজ

চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়ায় করোনা সংক্রমণে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে দোকানপাট বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। এরপরেও আদেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখার অপরাধে লাগাতার অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।
মঙ্গলবার ১৯ মে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চকরিয়া পৌরসভার হালকাকারা, বরইতলী ইউনিয়নের পহরচাদা কুতুববাজার, একতাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮টি মামলায় ১ লাখ টাকা জরিমানা করেছেন।
চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, আগেরদিন সোমবারও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
ওইসময় তিনি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ঢেমুশিয়া বাজার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা বাজার, শাহারবিল ইউনিয়নের রামপুর বাজার, চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা- কাহারিয়াঘোনা, মগবাজার, এলাকায় দোকান খোলা রেখে বেচাবিক্রির অভিযোগে ৯টি মামলায় ২৫ হাজার ৩০০ টাকা জরিমানা এবং ২ টি দোকান সিলগালা করে দিয়েছেন।
ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ জানান, ‘যতক্ষণ আইন অমান্য করবে, ততক্ষণ জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
প্রসঙ্গত, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় জরুরী খাদ্যপন্য কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়াও অন্যসব দোকান বন্ধ রাখার আদেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।