১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

মৌলভীবাজারে দুটি আস্তানা থেকেই জঙ্গিরা গ্রেনেড ছুড়ছে

মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি আলাদা স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এর একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় আবু সাহা দাখিল মাদ্রাসার পাশের তিন তলা একটি বাড়ি। অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ফতেহপুর গ্রামে। শহর থেকে ১০ কিলোমিটার দূরের ওই বাড়িটি লন্ডন প্রাবাসী সাইফুলের বাড়ি। সেখানে জঙ্গিরা একের পর এক গ্রেনেড ছুড়ে মারছে।

মৌলভীবাজার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন দুটি, আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দুটি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা। রাশেদুল বলেন, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।

জানা গেছে, ফতেহপুর গ্রামের ওই বাড়িটি গত রাত ১টা থেকে ঘেরাও করে পুলিশ। এরপর আজ সকাল ৭টা ১০ মিনিটের সময় মৌলভীবাজারের এসপির নেতৃত্বে পুলিশ বাড়িটির ভেতরে প্রবেশ করতে গেলে ভেতর থেকে বোমা ছুড়ে মারে জঙ্গিরা। জবাবে পুলিশ গুলি করলে জঙ্গিরাও পাল্টা গুলি করে। বড়হাটের বাড়িটিও পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি দুটিতে অভিযান চালানোর জন্য র‌্যাবকে খবর দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।