৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মৌলভীবাজার ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে লেদা স্পোটিং ক্লাব সেমি ফাইনালে


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় লেদা স্পোটিং ক্লাব ট্রাইবেকারে মৌলভীবাজার ফুটবল একাদশকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে। জানা যায়-১৪ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা লেদা স্পোটিং ক্লাব ও মৌলভীবাজার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে তাতেও উভয়দল আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে দর্শকদের মাতিয়ে তুললেও নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয়। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে লেদা স্পোটিং ক্লাব ৩-১গোলে জল লাভ করে সেমি ফাইনাল খেলা নিশ্চিত করে। খেলায় প্রধান রেফারী ছিলেন সুবীর বড়ুয়া বুলু,সহকারী রেফারী ছিলেন মোঃ শফি ও সিরাজুল হক সিরাজ এবং ৪র্থ রেফারী ছিলেন জয়নাল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক কামাল হোছন। ১৫ ফেব্রুয়ারী বিকাল ৪টায় রংগে এলাহী ফুটবল একাদশ বনাম খারাংখালী ক্রীড়া পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।