২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ী করতে ইউপি চেয়ারম্যানদের নিয়ে এমপি জাফরের মতবিনিময়

বার্তা পরিবেশক ঃ
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চকরিয়ায়। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সভায় আগামী জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের (মেম্বার) আহবান জানান এমপি জাফর আলম।
বৃহস্পতিবার রাতে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথার সিস্টেম কমপ্লেক্সের অভিজাত রেস্টুরেন্ট এরিস্টো ডাইনের ব্যাংকুয়েট হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এমপি জাফর আলমের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী, তাঁর সহধর্মীনি সংরক্ষিত ৩০৮ মহিলা আসন-৮ এর সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ মোশতাক, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা চেয়ারম্যানসহ চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।