১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

মোস্তাক আহমদ চৌধুরীই সবচেয়ে যোগ্য এবং নিরাপদ ব্যক্তি; উন্নয়নের স্বার্থে মোটর সাইকেলে ভোট দিন

সংবাদ বিজ্ঞপ্তি :
আসন্ন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে যারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীই ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি যোগ্য এবং নিরাপদ বলে উল্লেখ করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তাই সরকারি দলের প্রার্থী হিসেবে আগামী ১৭ অক্টোবর উন্নয়নের স্বার্থে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান তাঁরা।
শুক্রবার বিকেলে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে মহেশখালী পৌর এলাকার অহনা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। অনুষ্ঠানে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য প্রার্থী আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, উপদেষ্টা ডা.নুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, মীর কাশেম চেয়ারম্যান, কামরুল হাসান চেয়ারম্যান, আবু হায়দার চেয়ারম্যান, শেখ কামাল চেয়ারম্যান, তারেক বিন ওসমান শরীফ চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী মোশারফা জান্নাত বক্তব্য রাখেন।
এসময় ফরিদুল আলম, মাস্টার লিয়াকত আলী, ব্রজ গোপাল ঘোষ, শামসুল আলম, এহছানুল করিম, রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রনব কুমার দে। সভায় মহেশখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।