২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি

বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা।

সোমবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব তথ্য জানান। ২০১৭ সালের মে মাসের হিসাবে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ ৫ হাজার। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর এজেন্ট সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ২৬ লাখ। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানরত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়। এ লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহের প্রত্যেকটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্যপ্রযুক্তিনির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার জন্য কার্যক্রম গৃহীত হয়।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ৯২৫টি, রূপালী ব্যাংক লিমিটেডের ৫৬২টি এবং বেসিক ব্যাংক লিমিটেডের ৬৮টি শাখায় কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।

এছাড়া, সোনালী ব্যাংকের ১ হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ-এর ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা প্রদান করছে। দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংক লি.-এর সব সিবিএসের আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করেন।

এর আগে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।