৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পর্যটন শহরের স্বাস্থ্যখাতে নবদিগন্তের সূচনা

মেয়র মুজিবের প্রচেষ্টায় উদ্বোধন হলো ‘পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র’

সংবাদ বিজ্ঞপ্তিঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার পৌরসভা কার্যালয়ে শুভ উদ্বোধন হয়েছে ‘পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র’। এর মধ্যদিয়ে জেলা শহরের উন্নত স্বাস্থ্যখাতে আরো একটি নবদিগন্তের শুভ সূচনা হলো। মেয়র মুজিবুর রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তাঁরই আন্তরিক প্রচেষ্টায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বহুল প্রত্যাশিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্র আনুষ্ঠানিক রূপ পায়। সেবাকেন্দ্রটি উদ্বোধন উপলক্ষ্যে পৌরসভা মিলনায়তনে বর্ণাঢ্য এক সভা অনুষ্ঠিত হয়। মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রিপন চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পুঁ চ নু।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন ও প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির। এসময় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরসহ পৌরসভার সকল কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পুঁ চ নু এবং সিভিল সার্জনসহ অতিথিবৃন্দ।


এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ডা. পুঁ চ নু বলেন, “পৌরসভা কার্যালয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা সত্যিই বিরল। এটি কেবলই নবনির্বাচিত মেয়র জননেতা মুজিবুর রহমানের নির্বাচন প্রতিশ্রুত সাফল্য নয়, এখানে দেশপ্রেম ও কল্যাণময় মানবসেবার সুন্দর মানষিকতাও কাজ করেছে। তাই এমন মেয়র পেয়ে পৌরবাসী আজ ধন্য। আসুন আমরা সকলে মিলে মেয়র মুজিবুর রহমানকে সহযোগিতা করি-সবার সহযোগিতা পেলেই তিনি পর্যটনের রাজধানী কক্সবাজারকে একটি স্বাস্থ্যকর শহরে পরিনত করতে পারবেন।”
পরিশেষে সভাপতির বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র মুজিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।