৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসিরাও চড়েছিল বিধ্বস্ত বিমানটিতে

1303222_kalerkantho_pic
থমকে গেছে ক্রীড়াঙ্গন। আরও একবার বিমান দূর্ঘটনায় কেঁপে উঠেছে ফুটবল বিশ্ব। এবার ট্র্যাজেডির শিকার হলো ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শাপেকোয়েনসে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা মিলে মারা গেছে ৭৬ জন। দলটি ‘লামিয়া এয়ারলাইনসের’ একটি বিমানে কলম্বিয়া যাচ্ছিল কোপা সুদামেরিকানার ফাইনাল ম্যাচের প্রথম লেগ খেলতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই এই বিমানটিতে চড়েছিল আর্জেন্টিনা ফুটবল দল! ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে লিওনেল মেসিরা ব্যবহার করেছিল ট্র্যাজেডির শিকার হওয়া বিধস্ত এই বিমানটি।

শুধু আর্জেন্টিনা নয়, লাতিন আমেরিকান ফুটবলের অনেক দলই ব্যবহার করেছে এই বিমানটি। যে দলের বিপক্ষে খেলতে যাচ্ছিল শাপেকোয়েনসে, সেই অ্যাতলেতিকো ন্যাসিওনালের সভাপতি হুয়ান কার্লোস নিশ্চিত করেছেন তার দলও অনেকবার ব্যবহার করেছে বিমানটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।