২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

মেসির বিয়ের কার্ড ‌‌‌‘হারিয়ে’ ফেলেছেন ম্যারাডোনা!

লিওনেল মেসির বিয়ে নিয়ে বেশ শোরগোল পড়েছিল আর্জেন্টিনায়। ফুটবল বিশ্বেও। আর্জেন্টিনার এক পত্রিকা তো প্রথমে এটিকে ‘শতাব্দীর সেরা বিয়ে’ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাসে ভেসে গিয়ে ‘সহস্রাব্দের সেরা বিয়ে’ লিখে দিয়েছে। তা বিয়ের জৌলুশ কম ছিল না। আর সেই বিয়েতে কিনা দাওয়াত পেলেন না ডিয়েগো ম্যারাডোনা! মেসি কি তবে আপন ভাবেন না তাঁকে?

মেসিকে এখনো নিজের অনেক কাছেরই ভাবেন আর্জেন্টিনার মহানায়ক। মেসির বিয়েতে কাছ থেকে বর-বধূকে আশীর্বাদ করার ইচ্ছা যে ছিল, সেটাও জানিয়েছেন। সেই আক্ষেপ থেকে ম্যারাডোনা বলছেন, মেসি নিশ্চয়ই বিয়ের কার্ড পাঠিয়েছিল তাঁকে। কিন্তু কার্ডটা হারিয়ে গেছে মাঝপথে কোথাও!

ম্যারাডোনা বলেছেন, ‘মেসিকে শুভকামনা জানাই। ও জানে, ওকে আমি কত ভালোবাসি। আমাকে পাঠানো ওর বিয়ের কার্ডটা নিশ্চয়ই মাঝপথে কোথাও হারিয়ে গেছে। তা হোক, এমন নয় এর জন্য মেসিকে আমি আর আগের মতো ভালোবাসব না। ও অসাধারণ খেলোয়াড়। মানুষ হিসেবেও অসাধারণ।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।