মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মেসির নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশা

শেয়ার করুন

বুয়েনস আয়ারসে গত ২৩ মার্চ চিলির বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের ম্যাচে রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে মেসিকে ৪ আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করেছিল ফিফা। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। অবশেষে জুরিখে ফিফার শুনানি শেষে মেসির আইনজীবী আশার কথা শোনালেন। তারা আশা করছেন, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডের নিষেধাজ্ঞা তুলে নেবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

মেসির আইনজীবী হুয়ান দে দিওস ক্রেসপো সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি মনে করি, আমরা খুবই ভালো একটা কাজ করেছি। ফিফা আমাদের এ বিষয় নিয়ে খুব বেশি মন্তব্য না করতে মানা করেছে। ফিফা তাদের সিদ্ধান্ত জানালে আমি বিস্তারিত বলব। তারা (ফিফা) এখন অবশ্যই মামলাটি পর্যালোচনা করবে। আগামী সপ্তাহে ফিফার সিদ্ধান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে। শুনানিতে আমাদের কাজটা ভালোভাবে হওয়াতে আমরা আশাবাদী। ”

তবে, ফিফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকলে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে খেলতে পারবেন না মেসি। বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাকে আকাশী নীল জার্সিতে মাঠে ফিরতে হবে। এখন মেসির আইনজীবি যে আশার কথা শোনালেন তাতে বুক বাঁধতেই পারেন মেসিভক্তরা। কারণ মেসির ফেরার সাথে আর্জেন্টিনার রাশিয়া বিশ্বকাপে সরাসরি যাওয়ার বিষয়টি জড়িত। বিশ্বফুটবলের গ্রেটরা তো বলেই দিয়েছেন, মেসিকে ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা প্রায় অসম্ভব।

শেয়ার করুন